Wednesday, February 15, 2012

সামলে চল

সামলে চল বন্ধু আমার,
পথ এখনো অনেক দূর,
পথের মাঝে কুল কিনারে,
গাইতে পারে অন্য সুর ।


নিদ্রা যদি আসেই বড়ো,
চোখে কচলে সবুর করো,
ভোর হতে নেইকো দেরী,
ডুবছে দেখো তারার সারি ।


অন্ধকারে নাই বা যদি
মশাল পেলে  হাতের কাছে,
দু হাত দিয়ে আঁকড়ে ধরো,
শক্ত মাটি, ভয় কি আছে?


পৌছে যখন যাবে তবে,
ফিরে দেখো নিজ পায়ের ছাপ,
কতো মানুষ ই চলেছে এ পথ,
তারই  মাঝে তোমার ধাপ ।

No comments: