আমার ছোট্ট ঝীল এর মাঝে
আমি একাই সেরা রাজা ।
দেখিনি আমি মহাসাগর,
জানিনে কবে চলে গেছে
রামের অশ্বমেধের ধ্বজা,
আমার ঝিলের মাঝে আমি
আত্মপ্রিয় রাজা ।
হোক বা না হয় ছোট্ট ঝীল,
ধেউ কিন্তু বড়ো !
না, সাগর মাঝের ঢেউ না বটে,
তাও কমজোরি নয় বটে।
নাই বা এলো মহর্ষি কেউ,
বা দূর দেশের রাজা,
আমার ঝিলের মাঝে আমি
বেজায় খুশী রাজা ।
বোরো নদীর মাঝে আজ
মহাসাগরের জোয়ার,
মত্ত মাতাল ঢেউয়ের মিছিল,
আছড়ে পরে ঘাটে,
শক্ত হাতে পাল তুলে তুমি
চলেছো তার মাঝে।
সাহস তোমার অফুরন্ত,
তুমি ধৈর্যের ভাণ্ডার,
অনন্য তুমি, হে অনামী সৈনিক।
আমার ঝিলের মাঝে আমি
শান্তিপ্রয় রাজা।
তবে, দূর আকাশের পানে চেয়ে,
ভাবি মাঝে মাঝে,
হয়তো তুমি করছো কোনো
অস্যথামাকে বধ,
পারি দিচ্ছ কোনো শিহরণীয় সাহারা,
নিয়ো আমার অস্ফুট হাততালি ।
তবে যদি কোনোদিন হারিয়ে পথ
খুঁজে না পাও বাসা,
এসো মোর ঝীলের ধারে,
থাকবো আমি বসে,
শুনবো তোমার গল্প খানিক,
আমার ঝীলের মাঝে আমি
সন্তুষ্ট রাজা।
আমি একাই সেরা রাজা ।
দেখিনি আমি মহাসাগর,
জানিনে কবে চলে গেছে
রামের অশ্বমেধের ধ্বজা,
আমার ঝিলের মাঝে আমি
আত্মপ্রিয় রাজা ।
হোক বা না হয় ছোট্ট ঝীল,
ধেউ কিন্তু বড়ো !
না, সাগর মাঝের ঢেউ না বটে,
তাও কমজোরি নয় বটে।
নাই বা এলো মহর্ষি কেউ,
বা দূর দেশের রাজা,
আমার ঝিলের মাঝে আমি
বেজায় খুশী রাজা ।
বোরো নদীর মাঝে আজ
মহাসাগরের জোয়ার,
মত্ত মাতাল ঢেউয়ের মিছিল,
আছড়ে পরে ঘাটে,
শক্ত হাতে পাল তুলে তুমি
চলেছো তার মাঝে।
সাহস তোমার অফুরন্ত,
তুমি ধৈর্যের ভাণ্ডার,
অনন্য তুমি, হে অনামী সৈনিক।
আমার ঝিলের মাঝে আমি
শান্তিপ্রয় রাজা।
তবে, দূর আকাশের পানে চেয়ে,
ভাবি মাঝে মাঝে,
হয়তো তুমি করছো কোনো
অস্যথামাকে বধ,
পারি দিচ্ছ কোনো শিহরণীয় সাহারা,
নিয়ো আমার অস্ফুট হাততালি ।
তবে যদি কোনোদিন হারিয়ে পথ
খুঁজে না পাও বাসা,
এসো মোর ঝীলের ধারে,
থাকবো আমি বসে,
শুনবো তোমার গল্প খানিক,
আমার ঝীলের মাঝে আমি
সন্তুষ্ট রাজা।
No comments:
Post a Comment