Sunday, September 22, 2019

সত্যযুগে

আজি দেশেরও ঘনীভূত গগনে, 
চাঁদ উঠিয়াছে শতাধিক ,
সূর্যাস্তের লগনে ।
স্তব্ধ প্রান্তর চিরে বয়ে আসা 
কলুষিত নদীর হাহাকার
হারিয়ে যায় কালের গহ্বরে । 
অন্ধ শালিক ডাকে বৃথা অক্লান্ত,
হারানো সাথীর খোঁজে,
আজি সত্যযুগের আঙ্গনে । 

No comments: