রেখো বুক মাঝে
ভেষে আশা স্মৃতিডালিগুলি,
এই চিরন্তন বর্তমানের নদীতে ।
ক্ষনিকের অতিথি তারা ,
এই স্বল্পস্থায়ী বর্তমানে ,
তারপর মেলায় অতীতের মরুতটে ।
কেউ আনে সুখের স্নিগদ্ধ সুবাষ ,
কেউ বা বেদনার স্মিত চুম্বন ,
কিন্তু তারা সবাই অনন্য ।
তাই জোয়ারে স্রোতে আশা ,
এই ফুলে দিয়ো অঞ্জলি ,
অপনো অচেতন হৃদে ।
No comments:
Post a Comment