Friday, December 30, 2011

সমতলও অসমান

এই গোলক-ধান্দার মাঝে,
কত গল্প লুকিয়ে  আছে,
শোনা হয়েনি অনেকগুলো,
নেমে আসছে আলোর ধুলো|

এই জানালার পাশ থেকে,
আজ hometask তুলে রেখে ,
কিচ্ছু ইচ্ছে ভরা আঁখি,
বর্ষাটা দিচ্ছে বরই ফাঁকি|


তাই ছাতাটা তাকে তে তুলে,
মন ভরা ব্যথা নিয়ে,
স্কুলের পথেতে  হাঁটা|


ওই সবুজ মাঠেতে যদি,
খালি পায়ে ওস্তাদি,
ফুটতে পারে যে কাঁটা|


ছাদে ভরা ছোট্ট যিশুর হিসু,
কোনোদিন পরওয়া করেনি কিছু,
আজ যেন পাঁচিল টা বড় নিচু,
তারও লাগে লজ্জা অপমান|


একদিন জাবে যে সময় হলে,
দুরে এভারেস্ট অভিযানে,
সেই ঝাপসা হওয়া pallette ,
নিয়ে এনকো বসে অবসরে|


কিচ্ছু মন গড়া গল্প খান,
রাজা রানী নিয়ে টান টান,
আজ কেন হারিয়ে গেছে যে ভাষা,
শুধূ garbage ভরা ঠাসা|

তাই  বিকেলের হাতছানি,
দেয় বুকে পাক খালি,
সপ্ন দেখার বিরাম|


এই সূর্যটা কেন জানি,
ডান দিকে ওঠে খালি,
আকাশের অভিমান|


আমার এই ছোট্ট বুকের মাঝে,
কতগুলো কয়লা ভেসে আছে,
তাই নিয়ে যাচ্ছি তোমার কাছে,
এ সমতলও অসমান|

No comments: