Thursday, September 11, 2014

বিদায়

এক মুঠো বালি নিয়ে  নিলাম আজি বিদায় ,
কালের ধনীর আহব্হানের শেষ হয়েছে সময়।
ধোয়াশার জ্যোত্স্নায়  ভেষে বেড়ায় স্মৃতির ভেলা,
কিছু আজ আভছা, কিছু মলিন আলো আঁধারির খেলা।

অনেক না বলা একলা কথা 
দেখেনি হয়তো দিনের আলো,
অনেক নিশুতি রাতের একাকী গল্প 
আজ ভাবতে  লাগছে ভালো।

বয়েছে ঝাপটা বেশ কয়েক ঝড়ের, 
শুনেছি তাদের হাহাকার,
কোনঠাসা বীরের নিরুত্তাপ চিত্কার
আজ হারিয়ে গেছে সেই হুঙ্কার।

তবে আজ বিদায়ের বেলায় সবই আব্ছা,
বিক্ষিপ্ত স্মৃতির মসৃণ কণাগুলো সম্বল খালি ,
মেনে নিয়েছে মন সময়ের নিয়মের খেলা,
যাবার প্রাক্কালে পদচরণে দি তব কৃতগতার ডালি। 



No comments: