কাল্পনিক ফানুষ
তোমার উষ্ণতার ছোঁয়ার পিপাশু আজ,
শীতের সূর্যাস্তের হাল্কা লালের মতন তোমার স্মৃতি,
তোমার অস্তিত্বের ব্যাখ্যা খুজিনি কখনো,
জানি উত্তরটা পচ্ছন্দ হবেনা,
তবে রেখে গেছি তোমাকে এই ফাঁকা গহঘর ভরতে,
মনের অন্ধকারে রূপ নিয়েছ তুমি,
কখনো তলোয়ার, কখনো খেলোয়ার, কখনো রূপসী অপসরা,
কখনো আর এক অতুলিনীয় আমি,
হে আমার কাল্পনিক ফানুষ ।
No comments:
Post a Comment