Tuesday, January 9, 2018

যাবার প্রাক্কালে

আজকে আমার যাবার বেলা
সব গুছিয়ে নিতে হবে,
না বলা সব কথা গুলো ,
কোনের বাক্সে ভরা রবে ।

অচেনা সব মুখ গুলোতে
আজ নির্লিপ্ত হাঁসী ।
অগোছালো স্মৃতিগুলো  সব
এলমেলো চারিদিক ।

অনেক কিছুই নেওয়ার ছিলো,
বাক্সে হবে না জায়গা,
ফেলে গেলাম বেশ কিছু কাগজ ,
পরের জন সরিয়ে নেবে ।

আঁধারের চাদরে মোরা
সেই চিরপরিচিত রাস্তা
দিয়ে নিঃশব্দে চলেছি
শেষবারের মতন।

অচেনা হয়ে এসেছিলাম ,
অচেনা হয়েই বিদায়,
মাঝের স্মৃতির ডালি ,
এক অমূল্য উপহার ।






No comments: