Friday, September 2, 2011

Bajiche sudur e dhak

হে উত্ফুল্ল চিত্ত নারী ,
পরণে ঢাকের শাড়ি ,
আজ আসিয়াছি বলিতে sorry,
বন, তোমার সাথে আড়ি ।


খেয়ে বিবিধ ঘাটের জল,
আজি মোর পেট টলমল,
হয়তো বাহুতে নেইক বল,
তবে, মস্তিস্ক হয়নি বিকল।


আজ পরানো ছুটিয়া যায়,     
 বসন্তের উন্মাদনায়,
তবে, সাবধানে থেক ভাই,
পড়ে গেলে ওঠা দায়।


আয় ব্যস্ত বাঁদর আয়,
খাঁচার সীমিত সীমানায়,
দাঁড়িয়ে নিজের ও দু পায়ে,
বয়ে যাচ্ছে যে সময় ।


তোরা ধান্ধায় ধাঁধিয়ে থাক,
চোখ খুল্লে যে বিপাক,
বাজিছে সুদূরে ঢাক,
যে শুনবে ছুটে যাক ।        




No comments: