Friday, April 6, 2012

পাখি

ও আমার খাঁচার পাখি,
জাস নে উড়ে ।
থাক না বরঙ,
খাঁচার মাঝে,
ঘরের কোনে ।


দেব তোরে যা চাহিবি,
ফল, রতন বা সেবা দাসী,
কি মোনে তর লাগে আজি,
বল মোরে, ও লক্ষী পাখি,
সুধাই তোরে, জাস নে উড়ে।


রোজ আমারে গান শোনাবি,
ওই মুধুর সুর,
আর কথাও যে,
পাই নে আমি,
তাই, থাক না বরঙ,
আমার সাথে।


ঘনীভূত মেঘ যে হাঁকে,
ঝর উঠেছে নদীর মাঝে,
জাসনে পাখি এমন রাতে,
পথ হারালে ভেসে জাবি,
থাক না পাখি আমার পাশে।


যদি যেতেই তোকে হবে আজি,
যা, যা উড়ে,
তুই পাখনা মেলে,
দূর দিগন্তে,
আলোর দেশে ।


অন্ধ আমি থাকব জেগে,
আসবি বল তুই ফিরে পাখি,  
দেখব আমি তর চোখেতেই,
দূর পাহাড়ের বরফ কনা,
নিদ্রা তবেই আসবে আমার ।  



No comments: