হেটেছি অনেক পথ হে রুখ্য ভুমি,
কত যে খুজেছি তোমারে চারিদিকে,
বয়ে গেছে কত ঘন বর্ষার জোয়ার,
এখনো হাঁটছি আমি অক্লান্ত পথিক।
মোদের নেই কোনো স্থিরতার ছায়া,
দূর থেকে দেখি তব সাধারণের স্রোত,
বয়ে চলে নির্বিচারে ভেড়াদের দল,
মোর একাকী বনবাসে সুধু তারাদের ছটা।
কখনো দূর থেকে শুনি কোলাহল,
ফিরে যেতে চায় মন শহরের মাঝে,
নেই যেথা কোনো দুক্ষের অবকাশ,
সে সুখ যে ক্ষণিক, তা বোঝাই কি করে?
বন মাঝে একা আমি, আকাশের নিচে,
বিশাল এ মেলা মোর চোখ ছেয়ে ধরে,
খুঁজে ফিরি সে স্মৃতি, অনাবিল সুখ,
যার মৃদু গান মোরে এনেছিল হেথা ।
No comments:
Post a Comment